বিশ্ব নারী দিবসে কলেজ শিক্ষক ও নাট্যশিল্পী ফারজানা কুমকুমকে সংবর্ধনা দিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।
রোববার (৮ মার্চ) দুপুরে তার বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, প্যাপিরার পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজিব, কলেজ শিক্ষক সোহরাব হোসেন ও সাংস্কৃতিক অনুরাগী আবদুল আহাদ মোল্লা। কবিতা আবৃত্তি করেন রাইসা হোসেন।
এ সময় ফারজানা কুমকুমের বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করা হয়। তার কাছ থেকে শোনা হয় সফলতার পেছনে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প।
ফারজানা কুমকুম বলেন, ‘পুরুষদের তুলনায় নারীদের জীবনটা অনেক জটিল। খুব সহজে নারীরা দাঁড়াতে পারে না। তারা অনেক কিছু মোকাবেলা করে এগোতে হয়।’



















































