শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বন্যা পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, প্লাবিত হতে পারে নতুন জেলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৮৩৮ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পানিতে ফেনীসহ আশপাশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রিয়াজ।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব বলেন, ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম এই পাঁচ জেলা এখন বন্যাকবলিত। এসব এলাকার বেশীর ভাগ মানুষ এখন পানি বন্দি রয়েছে।

তিনি বলেন, উজান থেকে নেমে আসা পানি এবং অতি বৃষ্টির কারণে বন্যা হচ্ছে দেশের এসব এলাকায়।

আগামী ২৪ ঘণ্টায় এসব এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে।

সচিব আরও বলেন, এছাড়াও নোয়াখালী, কুমিল্লা এবং খাগড়াছড়িতেও বন্যার আশংকা রয়েছে। বন্যা কবলিত এলাকায় নগদ টাকা, শুকনো খাবার পাঠানো হয়েছে। বন্যা কবলিত এলাকার জেলা প্রশাসকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কাজ করছেন।

ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজমুল আবেদিন বলেন, বন্যা কবলিত আট জেলায় প্রায় দুই কোটি টাকা পাঠানো হয়েছে, যা সেখানকার মানুষের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

বন্যা পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, প্লাবিত হতে পারে নতুন জেলা

আপডেট সময় : ০৬:০৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪