শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মালয়েশিয়ায় সড়কে গেল বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- বাংলাদেশি মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎপুত্র মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহ (৯)।

ছেলেকে মোটরসাইকেলে স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি গর্ত এড়াতে চেষ্টা করেছিলেন আদম। এসময় বিপরীত দিক থেকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদ বলেন, সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেল এবং অপর গাড়িতে থাকা ৪১ বছর বয়সী নারী এবং তার ৫ বছরের ছেলেও গুরুতর আহত হন।

স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের জনসংযোগ কর্মকর্তা জুলফাদলি জাকারিয়া জানান, খবর পেয়ে সকাল ৬টা ৫৭ মিনিটে জেরান্তুত ফায়ার স্টেশন থেকে ছয় দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি সড়ক থেকে গভীরে ঝোপে পড়ে যায়।

জুকরি বলেছেন, মৃতদেহগ ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় সড়কে গেল বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ

আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪