শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ অবৈধ বাংলাদেশি প্রবাসী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ জন বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত একটি অভিযানে সেন্ট্রাল মেলাকাতে একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি নাগরিকসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

বুধবার ১৪ আগস্ট এক বিবৃতিতে মেলাকা জিআইএম-এর পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি  বলেন, যখন অভিযান চালানো হয় তখন সকল বাংলাদেশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে অবগত ছিল না। কারণ তারা ঘুমিয়ে ছিল এবং পালানোর সময় ছিল না।

মেলাকা জিআইএম-এর পরিচালক অনির্বাণ ফৌজি বলেছেন, নথিপত্র বা বৈধ পাস না থাকায় অভিযানে ২৫ থেকে ৪৭ বছর বয়সী সকল বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/এর ধারা ৬(১)(সি) এর অপরাধে আটক করা হয়েছে। “আটক এক বাংলাদেশি জানিয়েছে, তারা ১৫ দিন ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছিল এবং নিয়োগকর্তা তাদের কোন কাজ দেয়নি। ”
অনির্বাণ ফৌজি বলেন, অভিযানের সময় আশ্রয়কেন্দ্রে দেখা গেছে, বসতিটি সংকীর্ণ এবং নোংরা ছিল এবং নিয়োগকর্তা প্রাঙ্গণে মৌলিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন , তদন্তে সহায়তা করার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছেও দুটি সাক্ষী সমন জারি করা হয়েছে, যারা ৩০ থেকে ৪০ বছর বয়সী স্থানীয় পুরুষ।
তিনি জানান, মেলাকার আশপাশের নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ ও মহিলা, ৫ মিয়ানমার পুরুষ ও একজন নারী, ৬ বাংলাদেশি, ৪ পাকিস্তানি এবং দুই নেপালি পুরুষকে আটক করা হয়। আটক অভিবাসীদের আরো তদন্তের জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। খবর, প্রবাসবার্তা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ অবৈধ বাংলাদেশি প্রবাসী আটক

আপডেট সময় : ০১:৩৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪