শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৭৯৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আব্দুল্লাহসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তার সহযোগিরা বাংলাদেশি ফিরে আসে।

এদিকে সোমবার (১২ আগস্ট) রাত ১১টা পর্যন্ত তথ্য নিশ্চিত করেননি বিজিবি। এসময় পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহতের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৭:৫৩:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪