শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মসজিদে মাইকিংয়ের পর লুট হওয়া মালামাল ফেরত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৪:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

সেই লুট হওয়ায় মালামাল ফেরত চেয়ে মসজিদ থেকে মাইকিংয়ের পর সেগুলো মসজিদে জমা দিয়ে গেলে তা নিয়ে থানায় পৌঁছে দিয়েছে শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত দুটি অস্ত্র, ১টি হ্যান্ডকাপসহ প্রায় ৪ পিকআপ মালামাল উদ্ধার করেছে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর নাসিক ৬ ও ৭ নং ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল ফেরত পাওয়া জানা গেছে, শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফেরত পাওয়া বিভিন্ন মালমাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুঝিয়ে দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এখন পর্যন্ত ৪টি পিকআপ ভরে মালামাল উদ্ধার করেছেন। তারা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে থানা পরিষ্কারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছেন।

মেহরাব হোসেন প্রভাত নামের এক ছাত্র বলেন, আমরা থানা পরিষ্কারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল ফিরিয়ে দিতে এসেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এখন পর্যন্ত দুটি অস্ত্রসহ কয়েক গাড়ি লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। শীঘ্রই থানা পুলিশের কার্যক্রম চালু হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মসজিদে মাইকিংয়ের পর লুট হওয়া মালামাল ফেরত

আপডেট সময় : ১১:১৪:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪