বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

অবশেষে চালু হলো ইন্টারনেট

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪
  • ৮৪৫ বার পড়া হয়েছে

অবশেষে কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে বেশ কয়েকজন সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে বলে জানিয়েছেন সমিতির একজন সদস্য। প্রতিবেদন লেখার সময় তিনি জানান, এই মুহূর্তে সেখানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

অবশেষে ইন্টারনেট চালু

তবে ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি। যদিও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দেন ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।

পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।

আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন কতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

আগে, সোমবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতের (সোমবার) মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। যদিও সেটা সম্ভব হয়নি।

এদিকে সোমবার দিবাগত রাতে দেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তারা বলেছেন, সোমবার (২২ জুলাই) রাতে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হয়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) সময় সংবাদের সাথে আলাপকালে ইমদাদুল হক জানান, দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হলে সবার আগে সংযোগদাতারা জানবেন। তারপর গ্রাহকরা জানবেন। আমরাই তো কিছু জানি না। গ্রাহকরা এমন তথ্য কোথায় পেলেন?

তিনি বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আমরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড সংযোগ সচল করার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

অবশেষে চালু হলো ইন্টারনেট

আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪