মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি আলমডাঙ্গা থানার শেখ গণি মিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবদেকঃ

আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রাখায় যোগদানের মাত্র সাত মাসের মধ্যেই চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া । তিনি ২০২৩ সালের ১৭ ডিসেম্বর আলমডাঙ্গা থানার ওসি হিসেবে যোগদান করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়াকে জেলার শ্রেষ্ঠ ওসির নির্বাচিত করা হয়। সভা শেষে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর.এম ফয়জুর রহমান তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শেখ গণি মিয়া আলমডাঙ্গা থানায় যোগদানের পর সহিংসতা বন্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গণি মিয়া বলেন, আলমডাঙ্গায় আমরা মানবিক পুলিশ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। তাছাড়া আমি সব সময় যে কোনো ধরনের ভালো কাজের দায়িত্ব কাঁধে নিয়ে সফল হতে ভালোবাসি।এর সুফল হিসেবে আজকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। এতে আমাদের ভালো কাজের গতি আরও বেড়ে গেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি আলমডাঙ্গা থানার শেখ গণি মিয়া

আপডেট সময় : ০১:৩৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০২৪