শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মালয়েশিয়ায় পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ আটক ৫৬

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৮:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৮৫১ বার পড়া হয়েছে

পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। গত ১০ জুলাই বুকিত বিনতাংয়ের আশপাশে পাঁচটি স্পা সেন্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।

দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, একটি দোতালা দোকানে অভিযান পরিচালনা করে ৫৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল জনসাধারণের এমন অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন বিদেশি নারী এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সী ৫৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

রাসলিন বলেন, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এ ছাড়াও গ্রেপ্তার দুজন স্থানীয় নাগরিককে যারা পার্লারের দায়িত্বে ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ আটক ৫৬

আপডেট সময় : ০৫:৫৮:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪