শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কুয়েতে চিরুনি অভিযান, বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেক্সঃ

কুয়েতে চিরুনি অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার (১ জুলাই) ভোর থেকে চিরুনি অভিযান চলছে কুয়েতজুড়ে।

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে এ অভিযান পরিচালনা করছে তারা। যার নাম দেয়া হয়েছে ‘ব্ল্যাক মান্ডে ডাউন’।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের জাহরা, জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, খাইতান, আল-আহমদি, সালমিয়া, হাওয়ালি, ময়দান হাওয়ালি এবং জাবরিয়াতে অভিযান চালিতে প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। যারা বিভিন্ন আইন লঙ্ঘন করে কুয়েতে বসবাসরত ছিলেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের চারদিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

কুয়েতে চিরুনি অভিযান, বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪