বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দেশে জ্বালানি তেলের দাম কমলো

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়েছে সরকার। রোববার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের বর্তমান দাম ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। তবে, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের মূল্য ১৩১ টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

এর আগে, জুন মাসের জন্য তেলের দাম নির্ধারণের সময় ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম আড়াই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৭ টাকা টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা, পেট্রোলের দাম ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মে মাসেও তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়। তবে মার্চ ও এপ্রিল মাসে দাম কমেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশে জ্বালানি তেলের দাম কমলো

আপডেট সময় : ০৮:৩১:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪