বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রির দিনক্ষণ নির্ধারণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদযাত্রার টিকিট কবে থেকে, কীভাবে বিক্রি করা হবে নির্ধারণ করেছে রেলওয়ে। বৃহস্পতিবার রেল ভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সভা সূত্র জানিয়েছে, ২ জুন থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সভায় সিদ্ধান্ত হয়েছে, ১২ থেকে ১৬ জুন এ পাঁচ দিনকে ঈদযাত্রা হিসেবে গণ্য করবে রেলওয়ে। আন্তঃনগর ট্রেনের টিকিট যাত্রার ১০ দিন আগে বিক্রি করা হয়। এ হিসাবে ২ জুন থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে। আগামী সোমবার রেলমন্ত্রী সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, আগের তিন ঈদের ধারাবাহিকতায় এবারও ঈদযাত্রার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ওয়েবসাইটের সার্ভারে চাপ কমাতে সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মিলে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে। যাত্রা স্বস্তিদায়ক করতে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ‘এক্সেস কন্ট্রোল’ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রির দিনক্ষণ নির্ধারণ

আপডেট সময় : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০২৪