সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী

চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী’র ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর রবিবার মতলব উত্তর উপজেলার ৪টি  ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী বলেন— “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে জনগণের বাজেটের ১ টাকাও আমার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করবো না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে, ব্যক্তিস্বার্থে নয়। প্রতিটি খরচের হিসাব স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন “রাজনীতি মানে ব্যক্তিগত ভোগ-বিলাস নয়, বরং আমানতদারিত্ব। জনগণের এক টাকাও যেন অপচয় না হয়, তা আমি নিশ্চিত করবো। দুর্নীতি ও অনিয়মের সব দ্বার রুদ্ধ করে জনগণ যেন সত্যিকার অর্থে তাদের ট্যাক্স ও বাজেটের সুফল ভোগ করতে পারে—এটাই আমার অঙ্গীকার।”
তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন—
“আসুন, আমরা সবাই মিলে একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ গড়ে তুলি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মাওলানা আশরাফ আলী, যুবনেতা মঈনুদ্দিন সুজন,খোরশেদ আলম, ছাত্রনেতা মুহাম্মদ সাগর আহমদ, আশরাফুল ইসলাম নীরব প্রমুখ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী

আপডেট সময় : ১০:১১:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৪ আগস্ট ২০২৫