শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হাসপাতালে ভর্তি শাহরুখ খান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০২৪
  • ৮৯৮ বার পড়া হয়েছে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ মে) দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। সেখানে অসুস্থবোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। খেলা শেষ হওয়ার পর প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর আজ বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপূরও। মাঠে বসে দলের জয় উপভোগ করেন তারা।

এদিকে আজ বুধবার শাহরুখের মেয়ে সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকে সামাজিক মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসপাতালে ভর্তি শাহরুখ খান

আপডেট সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০২৪