শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টারঃ

বান্দরবান জেলার রুমা উপজেলার রনিন পাড়া সংলগ্ন এলাকায় কেএনএফ’র একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে।

আজ রবিবার (১৯ মে) সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানার খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সেখানে অভিযান পরিচালনা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন গভীর অরণ্যে কেএনএস আস্তানা গেড়ে সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুই সদস্যের লাশ ও একজনকে গুলি বিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেও মারা যায়। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে নিহতদের লাশ উদ্ধারে সেখানে পুলিশ গিয়েছে। গত দুই ও তিন এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালি ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪ টি অস্ত্র গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফ এর তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর পাঁচ সদস্য নিহত ও ৮২ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০২৪