শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কালীগঞ্জে পাকা কাঁঠালের লোভ দেখিয়ে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করা যুবক গ্রেফতার

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ৮০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় এক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে পলাশ বিশ্বাস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পলাশ বিশ্বাস উপজেলার আড়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধু। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২৩ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে পার্শবর্তী খোকনের দোকানে যায়। এ সময় পলাশ বিশ্বাসের সাথে দেখা হয়। পলাশ তাকে দাঁড়াতে বলে। কিন্তু তিনি সময় নেই বলে জানান।

এরপর পলাশ তাকে ঢাকায়ে ভাষায় কথা বলতে বলেন। কথাবার্তার এক পর্যায়ে পলাশ তাকে বলে তুই মায়ের কাছ থেকে প্রতিবছর কাঁঠাল কিনিস, আমাদের ঘরে পাঁকা কাঁঠাল আছে এবং মা ও আছে।

এরপর গৃহবধু কাঁঠাল দেখার জন্য পলাশদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন তার মা বাড়িতে নেই। এ সময় তিনি কাঁঠাল না দেখে চলে আসতে চাইলে পিছন দিক থেকে পলাশ তাকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তিনি চিৎকার দিলে পলাশ তাকে ছেড়ে দেয়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গৃহবধুকে শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ অভিযোগে পলাশ নামের ওই যুবককে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে পাকা কাঁঠালের লোভ দেখিয়ে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করা যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ১ জুলাই ২০২২