মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গু’লিবিদ্ধ ২

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৮১৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গু’লিবিদ্ধ ২

নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদী পৌরসভার সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও বালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)। দুজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বুধবার (১৬ জুন) বিকেলে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা চলছিল।

শহরের রমনী কমিউনিটি সেন্টারের ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা চলাকালে মাধবদী পৌর মেয়র মোশারাফ হোসেন মানিক ও তার সহযোগীরা সেখানে গিয়ে সভা করতে নিষেধ করেন।

এদিকে সভা শেষে মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী পৌরসভার মোড় হয়ে ফিরছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ২ জন গুলিবিদ্ধসহ ৮ নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘মিটিংয়ে দাওয়াত দেয়া না দেয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সাথে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেতাদের কথা কাটাকাটি হয়। এর জেরেই এ ঘটনা ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গু’লিবিদ্ধ ২

আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১