বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

মহামারি করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ৩৮ লাখ

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৪৯:২২ অপরাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৪৫ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৬৮০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৯৯ জনে। আর মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬০ লাখ ২৭ হাজার ২ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন মারা গেছেন।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৩ লাখ ১ হাজার ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩৫০ জনের।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৩৪৪ জন, রাশিয়ায় এক লাখ ২৫ হাজার ৬৭৪ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৮৪ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৯২৪ জন মারা গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

মহামারি করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ৩৮ লাখ

আপডেট সময় : ০৩:৪৯:২২ অপরাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১