মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

ফাইজারের টিকায় চিকিৎসকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৮:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গ্রেগরি মাইকেল (৫৬) নামের যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক ফাইজারের টিকা নেওয়ার ১৬ দিন পর মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। সুস্থ অবস্থায়ই টিকা নিয়েছিলেন তিনি।

মাইকেলের স্ত্রী হিদি নেকেলম্যান ফেসবুকে এ তথ্য জানান। তিনি ফেসবুক পোস্ট লিখেছেন, টিকার শক্তিশালী প্রতিক্রিয়ার কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে।

নেকেলম্যান জানান, ১৮ ডিসেম্বর মাইকেল ফাইজারের টিকা নেন। এর তিন দিন পর তার হাত ও পায়ে লাল র‍্যাশ দেখা দেয়। এরপর তাকে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়। ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান।

নেকেলম্যান আরো জানান, মাইকেলের রক্তে প্লাটিলেটের ঘাটতি দেখা দেয়। এ অবস্থাকে আইটিপি হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ২ সপ্তাহ ধরে তার প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। প্লাটিলেটের ঘাটতির কারণে স্ট্রোক হয় মাইকেলের।
ফেসবুক পোস্টের শেষে মাইকেলের স্ত্রীর জানান, তার স্বামীর মৃত্যুর সঙ্গে শতভাগ সম্পর্ক আছে ফাইজারের টিকার। তার কাছে এটির অন্য কোনো ব্যাখ্যা নেই।

এদিকে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফাইজার দাবি করে, “টিকা নেওয়ার সঙ্গে ওই ডাক্তারের মৃত্যুর কোনো সম্পর্ক নেই। টিকার ক্লিনিক্যাল পরীক্ষার সময় ও টিকাটি বাজারজাত করার সময় কোনো নিরাপত্তাজনিত সংকেত পায়নি তারা। মাইকেলের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ফাইজার।”

এ ছাড়া ফাইজার আরো জানান, এরই মধ্যে কয়েক লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর মানুষের কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হেলথ এবং ফেডারেল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ মৃত্যুর ঘটনার তদন্ত করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফাইজারের টিকায় চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৮:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১