রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

জেদ্দায় ‘ফ্রান্সের কূটনৈতিকদের’ লক্ষ্য করে বোমা হামলা: আহত ৪

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত ও নিহতের স্মরণে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা সেখানে উপস্থিত হন। ফ্রান্সে ইসলাম অবমাননা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননার রেশ না কাটতেই এ হামলার ঘটনা ঘটল।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, সেখানে ইউরোপের বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের প্রতিনিধিদের লক্ষ্য করেই ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) সাহায্যে এ হামলা চালানো হয়েছে। সেখানে বহু মানুষ আহত হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, ফ্রান্স কড়া ভাষায় এটিকে অগ্রহণযোগ্য ঘটনা বলে উল্লেখ করেছে।

নাম প্রকাশ না করে গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা আলজাজিরাকে জানায়, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে চারজন সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

ঘটনার পরপরই নাগরীকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ফ্রান্স। বিধিনিষেধ জারি করা হয়েছে তাদের চলাফেরার ওপর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

জেদ্দায় ‘ফ্রান্সের কূটনৈতিকদের’ লক্ষ্য করে বোমা হামলা: আহত ৪

আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০