শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

পাকিস্তানকে গিলগিট-বালতিস্তানের দখল ছাড়তে বলেছে ভারত

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গিলগিট-বালতিস্তানকে নিজেদের পঞ্চম প্রদেশের মর্যাদা দেওয়া পাকিস্তানকে অতিসত্বর অঞ্চলটি খালি করতে বলেছে ভারত। গত ১ নভেম্বর গিলগিট-বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, অবৈধ ও জোরপূর্বক দখলে রাখা ভারতীয় ভূখণ্ডের একটি অংশে পাকিস্তান কর্তৃক পরিবর্তন আনার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, তথাকথিত গিলগিট-বালতিস্তানসহ ওই অঞ্চলটি ভারতের জম্মু ও কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ।

অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, অবৈধভাবে এবং জোর করে দখল করে রাখা অঞ্চলটিতে পাকিস্তানের কোনো দাবিই গ্রাহ্য নয়। সাত দশকেরও বেশি সময় ধরে অধিকৃত অঞ্চলগুলিতে বসবাসরত জনগণের মানবাধিকার লঙ্ঘন, শোষণ ও তাদের স্বাধীনতাকে অস্বীকার করে আসছে পাকিস্তান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, এই অঞ্চলগুলিতে পাকিস্তানকে অবিলম্বে তার অবৈধ দখলের অধীনে থাকা সমস্ত অঞ্চল খালি করার আহ্বান জানিয়েছে ভারত।

গত ১ নভেম্বর গিলগিট-বালতিস্তান সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধিমতেই অঞ্চলটিকে প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইমরান খানের প্রশাসন গিলগিট-বালতিস্তানে নির্বাচনের আয়োজন করছে। তবে অঞ্চলটির মানবাধিকার কর্মীরা বলছেন এটা পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গিলগিট-বালতিস্তানে দখলদারিত্ব সম্প্রসারণের পাঁয়তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

পাকিস্তানকে গিলগিট-বালতিস্তানের দখল ছাড়তে বলেছে ভারত

আপডেট সময় : ০৮:২৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০