বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

সেবাপ্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার না করতে ইউএনওদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান

  • rahul raj
  • আপডেট সময় : ০২:২৪:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সেবাপ্রত্যাশী জনগণের সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার রাজধানী শাহবাগের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত ও কর্মরত ইউএনওদের ৩৩তম ওরিয়েন্টেশন কোর্সের সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জনগণকে হাসিমুখে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে ইউএনওদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ জনগণ অনেক প্রত্যাশা নিয়ে সরকারি অফিসগুলোতে আসে। প্রতিটি সরকারি কর্মচারীর দায়িত্ব হচ্ছে-তাদের সঠিকভাবে সেবা প্রদান করা। সেবাপ্রত্যাশী জনগণ যেন কোনো ধরনের দুর্ব্যবহারের সম্মুখীন না হন সে বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে হলে প্রতিটি সরকারি কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) মো. মাহবুব-উল-আলম, কোর্স পরিচালক সালেহ আহমদ মোজাফফর বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

সেবাপ্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার না করতে ইউএনওদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০২:২৪:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০