বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

পাঁচ দল নিয়ে হবে বিপিএল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৮:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার রাজধানীর নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠক শেষে কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

শুরুর দিকে বিপিএলে দল পেতে মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছিল। পরবর্তীতে ৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বিসিবি। তবে চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস সেই আলোচনায় ছিল না।

আলোচনার পর প্রাথমিক তালিকা থেকে তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেয় বিসিবি। যদিও দেশ ট্রাভেলস শেষ পর্যন্ত টিকে যায়, বাদ পড়ে চিটাগং কিংস ও মাইন্ড ট্রি খুলনা টাইগার্স।

চূড়ান্ত পাঁচটি দল হলো-রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার এবং চট্টগ্রাম। ফলে এবার বাদ পড়েছে কুমিল্লা ও বরিশাল।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

পাঁচ দল নিয়ে হবে বিপিএল

আপডেট সময় : ১১:১৮:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫