শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সকালে চকরিয়ার সড়কে ৫জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারে চকরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একটি শিশু রয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

সকালে চকরিয়ার সড়কে ৫জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫