বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে গাঁজাসহ আটকের পর দুজনকে ৬ মাসের জেল

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২১:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুজনকে আটকের পর ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সকাল সাড়ে সাতটা থেকে জেলার বিভিন্ন স্থানে এ অভিযানে নের্তৃত্ব দেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন এবং অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার দেহাটি মাঝেরপাড়া গ্রামে অভিযান চালানো হয় মৃত মুদাসসের রহমানের ছেলে টিপু সুলতানের বাড়িতে (৫৫)। অভিযানকালে তাঁর কাছে ১১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
অপর দিকে, এর ঠিক কিছুক্ষণ পরেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় একই উপজেলার শিয়ালমারি গ্রামে। অভিযানে ওই গ্রামের মৃত মালেকের ছেলে করম আলীর (৫৮) নিজ বাড়িতে তাঁর কাছে থাকা ১ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকেও ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে গাঁজাসহ আটকের পর দুজনকে ৬ মাসের জেল

আপডেট সময় : ১১:২১:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০