বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দাফনের দুই দিন পর ঘটল তাজ্জব ঘটনা সশরীরে হেঁটেই বাড়িতে

  • আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২০
  • ৮৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়েন যুবক। নিখোঁজ যুবককে খোঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলো পরিবার। অবশেষে মৃত যুবকের মরদেহ উদ্ধার করার পর দাফন করা হয়। কিন্তু দাফনের দুই দিন পর ঘটল তাজ্জব ঘটনা। সেই যুবকই সশরীরে হেঁটেই বাড়িতে ফিরলেন।

গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কর্নেলগঞ্জ এলাকায় তাজ্জব ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, স্ত্রী নাগমার সঙ্গে ঝগড়ার জেরে ২ আগস্ট ঘর ছাড়েন আহমেদ হাসান। দুই দিন ধরে হাসানের খোঁজ না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ হওয়ার ডাইরি করেন স্ত্রী ও তার পরিবার।

৫ আগস্ট একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হাসান বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের সঙ্গে নিয়ে কাছের কবরস্থানে মরদেহকে দাফনও করা হয়।

কিন্তু ৭ আগস্ট সড়ক দিয়ে হেঁটে হাসানকে বাড়ি ফিরতে দেখেন গ্রামবাসী। এতে ভয়ে সবাই পালিয়ে নিরাপদ আশ্রয়ে যান। হাসান বাড়িতে ফিরে ঘরের দরজায় তালা ঝুলতে দেখেন। পরে বিস্তারিত কাহিনী শুনে পুলিশের কাছে ছুটেন হাসান ও তার স্ত্রী।

হাসান জানান, বউয়ের সঙ্গে ঝগড়ার পর রাগের মাথায় বাড়ি ছাড়েন তিনি। ওই সময় এক ভদ্রলোক তাকে কারখানায় কাজ জোগাড় করে দেন। সেখানে কাজ করে টাকাও পান তিনি। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পর তার দাফনের খবরও পান।

হাসানের স্ত্রীর দাবি, পুলিশ দেহটা নিয়ে আসার পর প্রথমে মুখ দেখে বুঝতে পারেননি। পরে দেবর তার ভাইকে শনাক্ত করে। তাই হাসানকে মৃত ভেবে দাফন করা হয়েছিল।

এসএসপি প্রীতন্দর সিং বলেন, হাসানের পরিবার কার দেহ দাফন করেছে সেটা এখন খোঁজে বের করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দাফনের দুই দিন পর ঘটল তাজ্জব ঘটনা সশরীরে হেঁটেই বাড়িতে

আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২০