শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভারতে ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১০:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০
  • ৮০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ভারতের কেরালায় কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পড়েছে। সংবাদসংস্থা এএনআই স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি ভেঙে গেছে। তবে আগুন লাগেনি সেটিতে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট IX 1344 বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। তাদের ১৭৪ জন যাত্রী, যাদের মধ্যে ১০ জন শিশু, দুজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু।

পুলিশ, দমকল বাহিনী সেখানে রয়েছে। তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও বিমানবন্দরে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মৃত্যুর খবর জানানো হয়নি। স্থানীয় রাজনৈতিক নেতাদের বতার দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পাইলট এবং তার সহকারী-এই দুজনের মৃত্যু হয়েছে।

এয়ার ইন্ডিয়ার বিমানটি দুবাই থেকে বিদেশে আটকিয়ে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছিল। ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডি জি সি এ জানিয়েছে যে, প্রবল বৃষ্টির মধ্যেই বিমানটি অবতরণ করছিল। দৃশ্যমানতা ছিল ২০০০ মিটার।

কেরালায় ব্যাপক বৃষ্টি হচ্ছে, বন্যা চলছে সেখানে। আজই ইদুক্কি জেলায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে, তারপর রাতে বিমান দুর্ঘটনা। অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।সূত্র : বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ১১:১০:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০