মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

হরিণাকন্ডুতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের হরিণাকন্ডুতে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ওই গ্রামের কাঙাল মন্ডলের ছেলে সদর উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির বাইরে বের হলে লম্পট সদর উদ্দিন তাকে পাশেই পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরী চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে ধর্ষক পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মন্টু, আলী ও রানা নামে তিনব্যক্তি জানান, ধর্ষক সদর উদ্দিন লম্পট প্রকৃতির মানুষ। ঘটনার সময় সে ওই প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকারে আমরা এগিয়ে গেলে সে আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর ভাই বলেন, প্রায়ই ওই লম্পট সদর উদ্দিন আমার বোনকে বিরক্ত করত। তাকে বারবার নিষেধ করার পরও আমরা বাড়ির বাইরে গেলেই সে আমাদের বাড়িতে গিয়ে আমার বোনকে বিরক্ত করত। শুক্রবার সকালে আমার বাবা-মা ও আমি বাড়ির বাইরে গেলে সে আমার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক পানবরজে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে হরিণাকন্ডু থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

হরিণাকন্ডুতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০