শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

স্কুলছাত্রীর শ্লীলতাহানী, ফেরিওয়ালাকে গণধোলাই!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে ২য় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানী ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ফেরিওয়ালাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন গ্রামবাসী। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ায় বিদ্যুতের চুলা ও সরঞ্জাম ফেরি করে বিক্রি করতে আসেন এক ফেরিওয়ালা। এ সময় পাড়ার ২য় শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে তার মুখ চেপে ধরে প্রথমে গলাই থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন ওই ফেরিওয়ালা। পরবর্তী সময়ে বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানালে, তার মা প্রতিবেশীদের বিষয়টি জানান। এ সময় গ্রামবাসী মিলে ফেরিওয়ালা যশোর জেলা সদরের আনসার ক্যাম্প বেজপাড়ার রাজা সর্দারের ছেলে বাবলু সর্দারকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে হিজলগাড়ি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেন।
এ বিষয়ে হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, ওই ছাত্রীর পরিবারের লোকজন ফেরিওয়ালার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আটক হওয়া ফেরিওয়ালাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

স্কুলছাত্রীর শ্লীলতাহানী, ফেরিওয়ালাকে গণধোলাই!

আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯