শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপহৃত কলেজছাত্র কবির গোপালগঞ্জে উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অপহৃত কলেজছাত্র কবির হোসেনকে (২৪) দুই দিন পর গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক নারীসহ অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে তাঁকে অপহরণ করা হয়। উদ্ধার কলেজছাত্র কবির হোসেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে ও যশোর এম এম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, কবির হোসেনের সঙ্গে মোবাইলে কথা বলার সূত্র ধরে পার্শ¦বর্তী মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল ইসলাম মোল্লার স্ত্রী ইসমত আরা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত মঙ্গলবার বেড়ানোর কথা বলে তিনি কবিরকে গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। এরপর মোবাইলে কবিরের পরিবারের কাছে প্রথমে ৪ লাখ টাকা দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দুপুরে অপহৃত কবিরকে উদ্ধার করা হয়। এ সময় ইসমত আরা, কবির ও বাবলু মোল্লাকে আটক করে র‌্যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

অপহৃত কলেজছাত্র কবির গোপালগঞ্জে উদ্ধার

আপডেট সময় : ১০:২৩:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯