শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও গভীর রাতে পৃথক এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল।
ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩ অক্টোবর গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামের বটতলা বাজার নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২১৯ বোতল ফেনসিডিলসহ কামাল হোসেন (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। কামাল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মনির হোসেনের ছেলে। এর আগে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চত্বরে অবস্থিত কেরুজ জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে অন্তর আলী (২৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় বলেও র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক দুজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ঝিনাইদহ র‌্যাব-৬।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০১৯