শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চুয়াডাঙ্গার বেগনগরে ফেনসিডিলসহ চঞ্চল আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২২:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের চারমাইল বেগনগরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রাসেল হোসেন চঞ্চল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক হওয়া চঞ্চল বেগনগর গ্রামের মোছাদুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নিজের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার কর্মকর্তারা জানতে পারেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল বেগনগর গ্রামে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ নিজের বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে উপপরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মোছাদুল ইসলামের ছেলে রাসেল হোসেন চঞ্চলকে তাঁর বসতবাড়ি থেকে আটক করেন। এ সময় তাঁর ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১১ বোতল ফেনসিডিল। গতকালই আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার বেগনগরে ফেনসিডিলসহ চঞ্চল আটক

আপডেট সময় : ১০:২২:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯