শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আলমডাঙ্গার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

ডাক্তারি পরীক্ষায় মিলল ধর্ষণের আলামত!

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত শনিবার সকালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মেডিকেল বোর্ড ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার সব রিপোর্টের ফলাফল প্রদান করে। এ রিপোর্টে ওই স্কুলছাত্রীর ধর্ষণের ঘটনা নিশ্চিত করেছে মেডিকেল বোর্ড।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. আকলিমা খাতুন জানান, ‘গত শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা ডাক্তারি পরীক্ষা করে ওই স্কুলছাত্রী ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি।’
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান মেডিকেল বোর্ড থেকে প্রাপ্ত সব পরীক্ষার ফলাফল সাপেক্ষে ওই স্কুলছাত্রীর শরীরে ধর্ষণের আলামত নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাঁড়ি পাইকপাড়া গ্রামের হঠাৎপাড়ার দিনমজুরের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ফুঁসলিয়ে একটি স্যালোমেশিন ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার মারফত আলীর ছেলে আহমদ আলীর বিরুদ্ধে। পরে স্কুলছাত্রী বিষয়টি পরিবারের কাছে জানালে তার পরিবারের সদস্যরা ওই রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা

আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯