শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

প্রাণ কোম্পানির গ্লুকোজে বিষের গন্ধ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে হাসিনা ফার্মেসি থেকে কেনা প্রাণ গ্লুকোজ ডি-তে বিষের গন্ধ পাওয়া গেছে। উপজেলার হিজলবাড়িয়া গ্রামের পল্লি চিকিৎসক সোহেল রানা গ্লুকোজ প্যাকেটটি কিনে ব্যবহারের সময় বিষের গন্ধ পান। এ সময় তিনি প্যাকেটটি ফার্মেসিতে ফেরত দেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের পল্লি চিকিৎসক সোহেল রানা গ্লুকোজ প্যাকটটি কেনেন তিন দিন আগে। যার ব্যাচ নম্বর ৩, প্যাকেটজাত করা হয় চলতি বছরের ২৯ জুন। মেয়াদ লেখা রয়েছে ২৮ জুন ২০২০। ৪ শ গ্রাম ডেক্সট্রোজ মনোহাইড্রেট গ্লুকোজটির সঙ্গে দেওয়া হয়েছে বিনা মূল্যে একটি পানির বোতল। গতকাল সোমবার পল্লি চিকিৎসক সোহেল রানা বিষের গন্ধ-সংবলিত প্যাকেটটি ফার্মেসিতে ফেরত দেন।
হাসিনা ফার্মেসির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বাবু জানান, প্রথমে পল্লি চিকিৎসক সোহেল রানার কথা বিশ্বাস না করে তাঁরা নিজেরাই প্যাকেটটি খুলে সত্যতা পান। পরে প্রাণ কোম্পানির প্রতিনিধিরা এলে প্যাকেটটি তাঁদের দেখানো হলে তাঁরা পুরোনো প্যাকেট ফেরত নিয়ে নতুন দুটি প্যাকেট দেন। ওই প্যাকেটেও বিষের গন্ধ পাওয়া গেছে। পরে ওই বিক্রয় প্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং কমিটির লোকজনকে নিয়ে আলোচনা করে সত্যতা দেখে ব্যবস্থা নেবেন, যাতে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার জানান, তিনি সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

প্রাণ কোম্পানির গ্লুকোজে বিষের গন্ধ!

আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯