শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় আবু সাঈদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার হওয়া যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দামুড়হুদা উপজেলার দর্শনা ফিলিং স্টেশনের কাছে এক যুবক ইয়াবাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে আকন্দবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে আবু সাঈদকে (৩০) গ্রেপ্তার করেন তিনি। এ সময় গ্রেপ্তার হওয়া যুবকের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯