শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মান্নান, তোতাসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৭:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকা- মামলার এজাহারভুক্ত আসামি
নিউজ ডেস্ক:দর্শনায় যুবলীগের কর্মী পল্টু হত্যাকা-ের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি পৌর যুবলীগের সহসম্পাদক মান্নান, সাধারণ সম্পাদক তোতাসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান তাঁদের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। আসামিরা হলেন দর্শনা মোবারক পাড়ার আলী হোসেনের ছেলে পৌর যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খান (৪২), মৃত কবির খালাসীর ছেলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা (৪৩), দর্শনা পুরাতন বাজারের মৃত জিয়াউল হকের ছেলে দিপু রেজা (৪১), মোবারক পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম ওরফে বাংলা (৪১), বাদল খানের ছেলে আলম (৪৩), ডা. শামসুল ইসলামের ছেলে মো. সোহেল (৪০) ও ইমারত আলীর ছেলে আশিক (২১)।
গত ২৩ আগস্ট দর্শনা পুরাতন বাজার রেল ইয়ার্ডে যুবলীগের কর্মী পল্টু হত্যাকা-ের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান খান, শেখ আসলাম আলী তোতাসহ ৭ জনের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ১৬ সেপ্টেম্বর আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহব্বত আলী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচার-বিশ্লেষণ করে এক দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান। এ সময় বাদী পক্ষের হয়ে যুক্তি উপস্থাপন করেন অ্যাড. সেলিম উদ্দীন খান।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট পূর্বশত্রুতার জের ধরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর ওউফের ছেলে যুবলীগের কর্মী নঈমউদ্দিন আহম্মেদ পল্টুকে (৩৫) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ওই সময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফরজ আলীর ছেলে মন্জুরকে (৩৪) মারাত্মকভাবে আহত করা হয়। এ ঘটনায় নিহত পল্টুর বড় ভাই মঈনউদ্দীন বাদী হয়ে পরদিন ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও ১০-১২ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ১৬ সেপ্টেম্বর এজাহারভুক্ত আসামিরা চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মান্নান, তোতাসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর!

আপডেট সময় : ১১:১৭:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯