বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চুয়াডাঙ্গায় আলসানি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পোলের সঙ্গে ধাক্কা

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৪:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৮১৮ বার পড়া হয়েছে

রোড ডিভাইডারের ওপর বাস, আহত ২

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌরসভার সামনে আলসানি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাসের দুজন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের শাহজামালের ছেলে হারুর অর রশিদ (৩৫) ও মাগুরা জেলার দেপুলিয়া গ্রামের ইব্রাতুল্লা মোল্লার ছেলে মিজানুর রহমান (৫৪)।
জানা যায়, গতকাল মাগুরা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা আলসানি পরিবহনের রিংকি এন্টারপ্রাইজ নামক বাসটি চুয়াডাঙ্গা পৌরসভার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বাসটি রোড ডিভাইডারের মধ্যে থাকা একটি ল্যাম্পপোস্ট ভেঙে বিলবোর্ডের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে বাসের দুজন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতেই যাচ্ছিল। একই সময় বাসটির সামনে ছিল বড় বাজার অভিমুখী একটি ইজিবাইক। কালেক্টরেট স্কুলের সামনে গতিরোধক থাকায় ইজিবাইকটি গতি কমালে বাসটি প্রায় ইজিবাইকের পিছনে চলে আসে। এ সময় বাসটি হঠাৎ করেই ডান দিকে ঘুরে গেলে ইজিবাইকটির সঙ্গে ধাক্কা না লাগলেও ল্যাম্পপোস্ট ভেঙে বিলবোর্ডের পোলের সঙ্গে ধাক্কা দেয়। তবে বাসটি তার গতি আরও কমালে এ দুর্ঘটনা ঘটত না।
ওই বাসের আহত যাত্রী মিজানুর রহমানের কাছে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাসটির সামনে একটি ইজিবাইক ছিল। বাসের চালক বাসটির গতি কমালেই কোনো দুর্ঘটনা ঘটত না। তবে বাসের চালক কেন গতি না কমিয়ে ডান দিকে চেপে গেলেন, তা বুঝতে পারার আগেই রোড ডিভাইডারের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন তিনি। এ সময় আমার কপাল কেটে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম আমাকে এবং ওই বাসের আরও এক আহত যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’ এদিকে, গতকাল রাতেই বাসটির মালিকপক্ষ বাসটি নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে যায়।

জীবননগর অফিস:

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চুয়াডাঙ্গায় আলসানি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পোলের সঙ্গে ধাক্কা

আপডেট সময় : ০৬:৩৪:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯