বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

৬ লক্ষাধিক টাকার মালামালসহ দুই নারী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

জীবননগরে ঢাকাগামী ইউনিক পরিবহনে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মালামালসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। আটক হওয়া নারীরা হলেন ঝালকাঠি জেলার সদর উপজেলার দাপর গ্রামের মৃত জিন্নাত আলী হাওলাদারের মেয়ে লাকি বেগম (৩২) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত জামিল আহম্মেদের স্ত্রী নিকুল আক্তার (৩৩)। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়।জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মালামালসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। আটক হওয়া নারীরা হলেন ঝালকাঠি জেলার সদর উপজেলার দাপর গ্রামের মৃত জিন্নাত আলী হাওলাদারের মেয়ে লাকি বেগম (৩২) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত জামিল আহম্মেদের স্ত্রী নিকুল আক্তার (৩৩)। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়। জানা যায়, খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) জীবননগর বিশেষ ক্যাম্পের টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দর্শনা হতে ঢাকাগামী ইউনিক পরিবহনে। এ সময় বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগ ও দুটি বস্তা পাওয়া যায়। পরে বাসের যাত্রীদের ব্যাগ ও বস্তাগুলোর মালিকানার ব্যাপারে জিজ্ঞাসা করলে লাকি বেগম ও নিকুল আক্তার ওই ব্যাগ তাঁদের বলে দাবি করেন। ব্যাগ ও বস্তাগুলো তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার উন্নতমানের কাতান শাড়ি, বেনারসি শাড়ি, শেরোয়ানি, লেহেঙ্গা, শাল, ওড়না, থ্রিপিস, শার্টপিস, প্যান্টপিস, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, ৩টি মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ১ হাজার ৮৪৭ টাকা, ভারতীয় ২ রুপিসহ অন্যান্য মালামাল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫৬ হাজার ৮০৯ টাকা। আসামিদের পাসপোর্ট চেক করে ও তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা অবৈধভাবে ভারতীয় মালামাল আনার জন্য প্রায়ই ভারতে যাতায়াত করেছেন। এ ব্যাপারে বর্তমানে কলকাতায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক ঢাকার মতি নিয়মিত তাঁদের মালামাল সরবরাহ করে থাকেন, যা ঢাকাস্থ সুবাস্তু মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রয় করা হয় বলে জানায় তাঁরা। ভারতীয় অবৈধ মালামালসহ আটক হওয়া আসামিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৬ লক্ষাধিক টাকার মালামালসহ দুই নারী আটক

আপডেট সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯