বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কেমিক্যাল বর্জ্যে নষ্ট হচ্ছে এলাকার আবাদি জমির ফসল। মাঠের পর মাঠ ধানখেত বিবর্ণ হয়ে যাচ্ছে। জমির মালিক ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমান জানান, বিসিক শিল্পনগরীর দক্ষিণ পাশে ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা মৌজায় ৩৭ শতক ফসলি জমি রয়েছে তাঁর। দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে বিসিকে অবস্থিত মিমপেক্স এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ময়লা, কেমিক্যাল ও বর্জ্য তাঁর ফসলি জমির ওপর পড়ছে। এতে করে জমি উর্বরতা হারিয়ে ফসল নষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবেশ-বিপর্যয় ঘটছে। বিষয়টি মিমপেক্স কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তাঁরা কোনো কর্ণপাত করেনি বলে তিনি অভিযোগ করেন। তিনি সমস্যা সমাধানে ঝিনাইদহ বিসিক শিল্পনগরীর সভাপতি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি

আপডেট সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯