বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ রাজ্জাক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৪) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে সীমান্ত এলাকার কুতুবপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আব্দুর রাজ্জাক বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কুতুবপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ওই এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। আটকের পর তাঁর কাছ থেকে নগদ সাড়ে ৩০ লাখ টাকা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, আটক আব্দুর রাজ্জাকের কাছ থেকে বাংলাদেশি ৩০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ রাজ্জাক আটক

আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯