বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ক্লিনিকের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০৮:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আঁখি তারা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পূর্বে কোনো কার্যক্রমই আইনসম্মত নয় : যুগ্ম সচিব তপন কুমার

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আঁখি তারা জেনারেল হাসাপাতালের (আঁখি তারা ক্লিনিক) চিকিৎসকদের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনা ও অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে এখন পর্যন্ত ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে, ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন মৃত ওই প্রসূতির স্বজনেরাসহ সচেতনমহল। সিভিল সার্জন অফিসের ঠিক উল্টো পাশে অনুমোদনহীন একটি ক্লিনিক কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তা নিয়েও হতবাক হয়েছেন অনেকে। তাঁরা আঙ্গুল তুলছেন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দিকে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ‘আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ব্যস্ত ছিলাম এবং আমার অফিসের অনলাইন কার্যক্রম পরিচালনাকারী ছুটিতে থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল সোমবার (আজ) আমার আরও দুটি মিটিং আছে। এরপর সময় পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের অনুমোদন-পূর্ব চিকিৎসাসেবার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা যুগ্ম সচিব তপন কুমার বিশ্বাস জানান, রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পূর্বে ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের কোনো কার্যক্রমই আইনসম্মত নয়।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুমোদনহীন চুয়াডাঙ্গা আঁখি তারা ক্লিনিকে সিজারের পর আমেনা খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ক্লিনিকের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা!

আপডেট সময় : ০১:০৮:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯