বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মেহেরপুরে বাস-মালিক সমিতির লেগুনা ভাঙচুর

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর সড়কে মেহেরপুর বাস মালিক সমিতির চলাচলকারী একটি লেগুনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর সড়কের নূরপুর মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর ছ-১১-০০৩৯ নম্বরের লেগুনা আটকবর থেকে মেহেরপুর আসার পথে নূরপুরে যাত্রী নামানোর সময় গাড়ি থামালে পূর্ব থেকে ওত পেতে থাকা সদর উপজেলার রায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিল্টনের নেতৃত্বে শামিম, তানিসহ ৮-১০ জনের একটি দল হামলা চালিয়ে লেগুনাটি ভাঙচুর করাসহ ড্রাইভারের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। গাড়ির চালক গোলাম হোসেন বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার গাড়ির ওপর হামলা চালায় এবং আমার কাছে থাকা টাকাসহ মোবাইল নিয়ে পালিয়ে যায়।’ খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মেহেরপুরে বাস-মালিক সমিতির লেগুনা ভাঙচুর

আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯