শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

এমপি হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৬:২১ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাড. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সহদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, স্বেচ্ছাসেবক লীগের নেতা ওবাইদুর রহমান ঝন্টু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন ও জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। এ সময় বক্তারা সংসদ সদস্য আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি সংসদ সদস্য আব্দুল হাইকে হত্যার পরিকল্পনার অডিও ফাঁস হয়। এ ঘটনায় এমপি আব্দুুল হাইয়ের ব্যক্তিগত সহকারী হাসিম রেজা গত বুধবার শৈলকুপা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামের সবুর ওরফে ধোলা ও একই গ্রামের খবিরুল। গত শুক্রবার আদালতে ১৬৪ ধারায় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

এমপি হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০২:৩৬:২১ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯