বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মাদকের সঙ্গে কোনো আপস চলবে না

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৮:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

জীবননগরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংকালে নবাগত এসপি জাহিদ
নিউজ ডেস্ক:জীবননগর থানার পুলিশ কর্মকর্তাদের ব্রিফিং করেছেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বেলা তিনটায় জীবননগর থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।জীবননগর থানার পুলিশ কর্মকর্তাদের ব্রিফিং করেছেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বেলা তিনটায় জীবননগর থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ এখন থেকে গরিবের জন্য কাজ করবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, তাই করা হবে। আমার নীতি হবে, যেকোনো ঘটনায় পুলিশ খুব কম সময়ে ঘটনাস্থলে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে।’ তিনি আরও বলেন, মাদক বলে কোনো শব্দ থাকবে না। মাদকের সঙ্গে কোনো আপস চলবে না। যারা মাদক ব্যবসা ও মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ জীবননগর থানা ও বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাদকের সঙ্গে কোনো আপস চলবে না

আপডেট সময় : ০২:৩৮:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯