মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

পুলিশ শাসন করতে আসেনি, সেবা করতে এসেছে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

মেহেরপুর গাংনীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় এসপি মুরাদ আলী
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘পুলিশ আপনাদের শাসন করতে আসেনি, সেবা করতে এসেছে। পুলিশ আপনাদের পরিবারের লোক। পুলিশ আপনাদের কারও ছেলে, আবার কারও ভাই। আমরা মনে করি, এ জেলার প্রতিটি পরিবার পুলিশ পরিবারের সদস্য। তাই আপনার-আমার ছেলে, ভাই কেউ যেন বিপথগামী না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। মাদক শুধু আমার-আপনার সমস্যা নয়, এটা আমাদের পরিবার ও দেশের সমস্যা। তাই এ সমস্যা থেকে বেরিয়ে আসতে আমাদের উভয়ের এক সঙ্গে কাজ করতে হবে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা তথ্য গোপন রেখে মাদকমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা পরিষদ সদস্য মুনছুর আলী, কাজিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক ও আওয়ামী লীগের নেতা আব্দুল আলীম।
এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, এনজিও, সামজসেবক, সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী থানার ইন্সপেক্টর সাজেদুল ইসলাম ও মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

পুলিশ শাসন করতে আসেনি, সেবা করতে এসেছে

আপডেট সময় : ১১:০৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯