মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

ঝিনাইদহে বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে নুরুজ্জামান (৬০) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়ির ২য় তলায় ও তাঁর ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। গতকাল সোমবার সকালে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেন স্বজনেরা। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরুজ্জামান সাত মাস আগে বিজিবি থেকে অবসরগ্রহণ করেন। কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

ঝিনাইদহে বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯