শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতায় যুবককে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে সিরাজুল ইসলাম মিন্টু (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে ইসলামপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করেন। আহত যুবক হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সেরেগুল ইসলামের ছেলে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সিরাজুল ইসলাম মিন্টুর অভিযোগ সূত্রে জানা যায়, সাত মাস পূর্ব থেকে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যায় এলাকার পারভেজ, রাব্বি, কবির, আলীহিমসহ আরও কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ভয় দেখান। গতকাল মঙ্গলবার সকালে ওই ব্যক্তিরা ইসলামপাড়া মোড়ে সিরাজুল ইসলাম মিন্টুর দোকানে এসে পিছন থেকে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাঁর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে হাসপাতালের অপারেশন থিয়েটারে পাঠান। অপারেশন থিয়েটারে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে মিন্টুকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মিন্টুর পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হবে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ‘গতকাল সকালে ইসলামপাড়ায় এক যুববকে জখম করার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতায় যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯