শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন চুয়াডাঙ্গার নতুন ডিসি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলকে অভ্যর্থনা জানিয়েছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাত সাড়ে ৯টার দিকে সড়ক পথে নিজ জেলা মেহেরপুর যাওয়ার পথে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে পৌছালে সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় ফরহাদ হোসেন দোদুল বলেন, ‘আজ চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক যোগদান করেছে। এটা জেলার জন্য একটি বড় সুসংবাদ। এই এলাকার সন্তান আমি। তাই দেখে শুনে যোগ্য ব্যাক্তিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।’ নতুন জেলা প্রশাসক জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রশাসন মন্ত্রীকে স্বাগত জানাতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ ইয়া খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহাবুব হোসেন, আসহান হাবিব, সদর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জানা যায়, চারদিনের সফরে বৃহস্পতিবার রাতে মেহেরপুর ফিরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। এদিন বিকেল চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে যশোর থেকে সড়ক পথে মেহেরপুরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রতিমন্ত্রী। এ সময় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে সাময়িক যাত্রা বিরতি করেন তিনি। পরে আবারও মেহেরপুরের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন চুয়াডাঙ্গার নতুন ডিসি

আপডেট সময় : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯