শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চুয়াডাঙ্গায় আলোচিত সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

পলাতক দুই আসামির যাবজ্জীবন কারাদ-

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন ঢাকা কেরানিগঞ্জের রামেরকান্দা গ্রামের মহিউদ্দিন খানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কালুরগা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪০)। তবে রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ জুন সকালে ভারতে সোনা পাচারের সময় দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে নুরুল ইসলাম ও মাসুদ রানাকে আটক করেন শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯টি সোনার বার ও ১০টি খ-িত সোনার টুকরো জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ২৭৮ গ্রাম। জব্দ হওয়া সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে আটক দুজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন।আলোচিত এ সোনা চোরাচালান মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৩১ জুলাই নুরুল ইসলাম ও মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫ বি (১) (এ) ধারায় তাঁদের দুজনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চুয়াডাঙ্গায় আলোচিত সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা

আপডেট সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯