শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

ভারতে চোখের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনা

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

কলকাতায় ঝিনাইদহের সোহাগ নিহত

নিউজ ডেস্ক:ভারতের চেন্নাইয়ে চোখের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঝিনাইদহের মইনুল আলম সোহাগ (৩৫)। গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহাগ ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের অ্যাড. খলিলুর রহমানের ছেলে। গত শুক্রবার রাত পৌনে দুইটার দিকে কলকাতার শেক্সপিয়ার স্মরণিতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সোহাগসহ আরও এক বাংলাদেশি নারী নিহত হন। নিহত সোহাগের নিকটাত্মীয় নাসিরুল ইসলাম বুলু ও চাচাতো ভাই কাজী সজিব জানান, গত শুক্রবার রাত ১টা ৫০ মিনিটের দিকে কলকাতার শেক্সপিয়ার স্মরণি ক্রসিংয়ের সামনে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কার ছিটকে পাশের ট্রাফিক বিটে ধাক্কা খায়। বৃষ্টির কারণে সেখানে অপেক্ষা করছিলেন সোহাগ ও ফারহানা ইসলাম তানিয়া নামের দুই বাংলাদেশি। একটি প্রাইভেট তাঁদের পিষ্ট করলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ ঢাকায় বসবাস করতেন। চাকরির কারণে তিনি ঝিনাইদহে খুব কম আসতেন। এদিকে, সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার থানার পুলিশ। কলকাতায় দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের কলকাতার উপহাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। দুর্ঘটনায় নিহত অপর নারী ঢাকার লালমাটিয়া এলাকার জাকির হোসেন সড়কের মো. আমিরুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম তানিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

ভারতে চোখের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনা

আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০১৯